সোমবার, ২৯ এপ্রিল, ২০১৩

ফেবু স্ট্যাটাস সংকলনঃ সাভার হত্যাকান্ড ও মেরিল-প্রথম আলো তারকা জরিপ অনুষ্ঠান


পাভেল মহিতুল আলম

সারা বাংলাদেশ আজ এতই শোকার্ত যে এই কয়টা দিন কোনো বাংলাদেশি দম্পতি সেক্স করে নাই। কোনো প্রেমিক প্রেমিকা ডেট করে নাই। কেউ হিন্দী কিবা বাংলা গানে সানি লিওন-কারিনা-ক্যাটরিনা-ববির পেট দেখে নাই। বার্সেলোনা-রিয়ালের খেলা দেখে নাই। কোনো চ্যানেলে কোনো নাচ-গান-সিনেমা-নাটক প্রদর্শিত হয় নাই, কোনো পত্রিকায় বিনোদন পাতাটা প্রকাশিত হয় নাই। মানুষ বেড়াতে যায় নাই। বৃষ্টি দেখে কারো মনটা খুশিতে নেচে ওঠে নাই। খেলাধুলা করে নাই। পূর্বনির্ধারিত কোনো বিয়ে-জন্মদিনের অনুষ্ঠান হয় নাই। কেউ কোনো জোকস শুনে নাই, হাসি ঠাট্টা করে নাই। মজার কিছু দেখে নাই, শোনে নাই, বলে নাই। কোনো মানুষ এই কয়টা দিন এক ফোটা হাসে নাই। কারণ অসহায় মানুষগুলোকে যতো টাকাই তারা দেক, যতোভাবেই হেল্প করুক, যতোভাবেই শোক করুক, তারপরও প্রাত্যহিক ও পূর্বনিধারিত ওই সবকিছুর মধ্যেই তো আনন্দ আছে! শোকের সময় তো আর 'এসব' আনন্দ করা যায় না!

বাংলাদেশ ক্রিকেট দল বিদেশের মাটিতে জিম্বাবুইয়ের সাথে তাদের দ্বিতীয় টেস্টটি বর্জন করেছে। যুবদল দেশের মাটিতে খেলে নাই শ্রীলংকার সাথে। কারণ সেখানে যতোই কালো ব্যাজ ধারণ করুক, খেলোয়ারদের মনটা যতোই শোকার্ত থাকুক, একেকটা উইকেট পেলেই তারা আনন্দে ভাসবেন, ভাসবে পুরো জাতি, একেকটা ফিফটি-সেঞ্চুরি হলে তারা আনন্দ পাবেন, পাবে পুরো জাতি। শোকের মধ্যে এমন আনন্দ একদমই মানায় না, সে আপনি যতোভাবেই আহত মানুষগুলোকে সহাযোগিতা করেন না কেন!

বন্ধ ছিলো দেশের ফুটবল খেলা, বন্ধ ছিলো পূর্বনির্ধারিত ৮ম বাংলাদেশ গেমস। খেলাই হয়নি, পদক পেয়ে আনন্দ করার তো প্রশ্নই ওঠে না।

এই কটা দিন মানুষ ভাত খায় নাই... না না.. খেয়েছে। বেঁচে থাকার জন্য খেতে হয় বলে খেয়েছে শুধু, মন থেকে খায় নাই। তরকারিতে লবণ কম হয়েছে বলে কেউ চিৎকার চেঁচামেচি করে নাই, রান্নাটা খুব ভালো হলেও কোনো প্রশংসা করে নাই। দৈনন্দিন কাজকর্ম চলেছে, তবে সেখানে বিন্দুমাত্র আনন্দও ছিলো না।

সারাদেশের কোনো মানুষ যখন কোনো আনন্দ করে নাই, সেখানে শুধু প্রথম আলোই এত শোকের ভীড়েও আনন্দ করেছে। পূর্বনির্ধারিত অনুষ্ঠান করেছে। তারকাদের নিয়ে নাচগান করেছে, হাসিঠাট্টা করেছে। ছি প্রথম আলো, ছি! সেই অনুষ্ঠান আয়োজনের পেছনে যতো শ্রমই থাকুক, ৪ মাস/এক বছর কিংবা যতো সময় ধরেই তার পরিকল্পনা/কাজ করা হোক, সম্মেলন কেন্দ্রের বুকিং পাওয়া যতোই কঠিন হোক, দেশের সব তারকার শিডিউল মিলিয়ে তাদের এক সাথে করাটা যতোই দুঃসাধ্য হোক, আজীবন সম্মাননাপ্রাপ্ত গুণী মানুষটাকে এই দিনের পর সামনাসামনি সম্মান জানানোর সুযোগটুকু আর যতোই না পাওয়া যাক, এই দিনে না করলে অনুষ্ঠানটি এ বছর আর না হবার যতোই সম্ভাবনা থাকুক, প্রথম আলোর উচিৎ হয় নাই অনুষ্ঠানটি এখন করা। প্রথম আলো বন্ধুসভা ও ট্রাস্টের ছেলেমেয়েরা আগে থেকেই ক্ষতিগ্রস্থ মানুষের পাশে যতোই দাঁড়াক, এর কর্মীরা দাপ্তরিক ও ব্যক্তিগতভাবে যতোই সহযোগিতার হাত বাড়িয়ে দেক না কেন, অনুষ্ঠানটা আয়োজন করা একদমই ঠিক হয় নাই। কারণ যতোই নীরবতা থাকুক, পূর্বনির্ধারিত অনুষ্ঠানের দৈর্ঘ্য যতোই কমানো হোক, অনষ্ঠান থেকে পূর্বনির্ধারিত নাচগান ও আনন্দপর্বের বেশিরভাগই যতোই বাদ দেয়া হোক, যতোই কালো ব্যাজ ধারণ করা হোক, ক্ষতিগ্রস্থ মানুষের জন্য যতোই টাকা তোলা হোক, শোককে শক্তিতে পরিণত করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে যতোই আহবান জানানো হোক না কেন, অনুষ্ঠানে যে কিছুটা আনন্দও হয়েছে সেটা তো মিথ্যা না, তাই না? এই আনন্দটা প্রথম আলো কীভাবে করতে পারলো? ষোলকোটি মানুষ যখন দৈনন্দিন আনন্দ বিসর্জন দিয়ে দিলো, তখন প্রথম আলো এই আনন্দটুকু না করলে কি পারতো না?

ছি প্রথম আলো, ছি!




কিছুক্ষণ আগে পাভেল মহিতুল আলম নামের 'প্রথম আলো'র এক ওস্তাদ লেখকের জিনিসটা পড়ছেন?যথারীতি প্রথম আলোরে ডিফেন্ড করার চেষ্টা।তো ওনারে জিনিসটা পড়ে লিখলাম,

"পাভেল ভাই,আপনে তো পুরাই 'মখা' হয়ে গেছেন।আপনের এই 'সেক্স থিয়োরি' মার্কা দালালি স্টপ করেন।এই রকম নগ্ন ভাবে যতই প্রথম আলোরে বাঁচাইতে চেষ্টা করেন কোন লাভ হইব না।

আমি নিজে যদি আপনের গুরু মতি মিয়ার মৃত্যু দিনে তার বাড়ির বাইরে উচ্চ স্বরে নাচা গানার আয়োজন করে ওনার কাফনের সব বন্দোবস্তের টাকা বা কুলখানির টাকা প্রদান করি ক্যামন হয়?একই কাজ আপনারা সাভার ইস্যুতে করছেন।প্রথম আলো আর আপনারা আবারও প্রমাণ করলেন যে আসলেই আপনারা পুরাই ুতিয়া।

এবং কিছু মনে নিবেন না,আমরা যেমন কুকুর রে মানুষ বইলা ভুল করিনা,কুকুর-ই ডাকি,ুতিয়াদেরও ুতিয়াই ডাকি।ভাল হন ভাই।অন্যরে বদলানোর আগে নিজেরা বদলান। "

তো,এইটা লেখায়,উনি আমারে আনফ্রেন্ড করছেন...আলহামদুলিল্লাহ্‌...উনিখুব উচ্চ রুচির মানুষ তো।ভাল থাকবেন পাভেল,আপনার ফলোয়ার থাকব...আপনাদের মত বিনোদন আর বৈশ্য দের সহজে নজরছাড়া করাটা ঠিক হবে না!

তবে একটু খিয়াল কইরা আরকি...সবাই ঘুমায় না...


গতকাল একজন বললেন, 'প্রথম আলো কেমন ধরাটা খাইলো দেখছেন? ওদের নৈতিক অবস্থান বলতে আর কিছু থাকলো না।' রানা প্লাজা হত্যাকাণ্ডের শোকাবহ পরিবেশে মেরিল-প্রথম আলো অনুষ্ঠান করা নিয়ে কথা বলতেছিলেন তিনি।
আমি তাকে জিজ্ঞেস করলাম, রানা প্লাজা ধ্বসের পর কোনো একটি বেলা কি আপনি মুখ গোমড়া করে বসেছিলেন? কোনো একটি হাসি কি আপনি হাসেননি অনুচিত বলে? কোনো একটি বিনোদন কি আপনি মিস করেছেন? তিনি চুপ করে গেলেন। পাবলিক প্লেসে গেলে আমরা মুখটা শোকাবহ করে রাখি কিন্তু ব্যক্তিগত স্পেসে এই হত্যাকাণ্ড আমাদের সামান্যতম আন্দোলিত কি করে? মিনিংফুলি কোনো প্রভাবই সৃষ্টি করে না। ফলে, স্পেকট্রাম, তাজরিনের মতো বড় বড় ঘটনার ধারাবাহিকতায় রানা ট্রাজেডি ঘটতে পারে। কোনো গার্মেন্ট মালিক অপরাধীর শাস্তি হয় না।
পাবলিক স্পেসে পাবলিকের সাময়িক আবেগ বড় জোর এক সপ্তাহের বুদবুদ সৃষ্টি করে ফুরিয়ে যায়। ফলে, এই আবেগের জোয়ার দিয়া কোনো কাম নাই।
এখন আমার প্রশ্ন হইলো, রাষ্ট্রে, সমাজে, পরিবারে, ব্যক্তিগত জীবনের সব কাজ স্বাভাবিকভাবে চলতেছে সাভারের বাইরে তো মেরিল-প্রথম আলো কি অপরাধ করলো? এইটা বন্ধ করলে একটা দেখানেপনা হইতো কিন্তু তাতে কি একজনেরও প্রাণরক্ষা হইতো? শোকপ্রকাশ কইরা কান্নাকাটি করলে হয়তো অনেকের মন ভরে, কিন্তু এতে কি কাজ হয়? এত যে শোক চলতেছে চারদিকে সে শোক দিয়া কি ভবিষ্যতের আরেকটা দুর্ঘটনা রোধ করা সম্ভব?
প্রথম আলোর কাছে মানুষ শোক চায়, কারণ প্রথম আলো বহুকাল শোকজনিত নৈতিকতার বিজনেস করে। এর নৈতিক অবস্থান অতি উচ্চ। প্রথম আলো মূল্যবোধ ও নৈতিকতার বিজনেস কইরা আসছে বহুকাল। ফলে, লোকে তার কাছে শোক চাইতে পারে। আমি চাই না। কারণ, আমি তারে নৈতিক অবস্থানে দেখতে চাই না। চাই না যে, কেউ সংবাদপত্র বিজনেসের নামে মূল্যবোধ ও রুচির ব্যবসা করুক।
প্রথম আলোর যে ইতিহাস তাতে মূল্যবোধশীল ও রুচিশীল পাঠকরা তার শোকহীনতায় রিঅ্যাক্ট করতে পারে। সে রিঅ্যাকশন ভ্যালিড। কিন্তু বিভিন্ন সংবাদমাধ্যমে যেভাবে মেরিল -প্রথম আলো অনুষ্ঠান নিয়া নিউজ করে এটাকে ইস্যু করা হইলো, যেভাবে ফেসবুকে মিডিয়ার লোকেরা এটাকে উস্কে দিলেন। প্রথম আলো বিরোধীরা এটাকে উস্কে ফায়াদ নিতে চাইলেন সেটাকে কি ভ্যালিড বলা যায়?
আমি আবারও বলি, ফাও আবেগ দিয়া কাম নাই। ৫৪ লাখ টাকা নাই তুইলাও যদি ওনারা নাচগান করতেন তারপরও আমার আপত্তি থাকতো না। রানা প্লাজা হত্যাকাণ্ড নিয়া আমি প্রথম আলোর কাছে কী চাই? ভাল নিউজ, শক্ত একটা অবস্থান, একটা স্পষ্ট সাংবাদিকতা। সেটা প্রথম আলো মোটামুটি করতেছে। যারা আবেগে কাঁপতেছেন তারা আবেগ ধুয়া পানি খান।



আমার রুচি হচ্ছিলো না , আজ পরপর দুইবার এক পত্রিকাকে নিয়ে লেখার , যারা দেশকে বদলে দেবার জন্য নেমেছিল,শপথ করিয়েছিল । এবং দেশের নারীদের বারবার হেনস্থা করেছে । আর ডাক্তারদের বানিয়ে দিয়েছিল ধর্ষক !

কিন্তু সেই আপ্তবাক্য আমি স্মরন করি - ট্রুথ নট সেইড টুডে,কুড টার্ন টু অ্যা লাই টুমরো ।
লাশের মিছিলে দাঁড়িয়ে আমি অবাক বিস্ময়ে দেখি প্রথম আলোর কর্মীদের নৃত্যানুষ্ঠানের সাফাই গাওয়া ! আমি ক্ষুব্ধ হয়ে দেখি - পুরষ্কার প্রদান অনুষ্ঠানের নাম বদলিয়ে কনসার্ট ফর সাভার বানিয়ে দিতে ! আমি হতবাক হয়ে দেখি - তাদের ঔদ্ধত্য , তারা বলে ৪২ লক্ষ টাকা ফান্ড প্রথম আলো ছাড়া কেউ করতে পারতো না !

না বন্ধুরা , আমি ক্রুব্ধ ! আপনারা যারা রাতের পর রাত আর দিনের পর দিন না খেয়ে কাটিয়ে দিয়েছ সাভারে , নিজের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন কোনো সময় নষ্ট না করেই , রক্তাক্ত আর সাহায্যের আশায় থাকা লোকগুলির কাছে চলে গেছেন মুহূর্তেই । আপনারা কোনো উৎসবের আয়োজন না করেই ছুটে ছুটে বেড়িয়েছেন ফার্মেসির পর ফার্মেসি দুই দুইটা দিন আর রাত ! রক্ত দেয়ার জন্য ছুটে এসেছিলেন লাইন দিয়ে , এক মূহুর্ত সময় নষ্ট না করে , কিন্তু বলেন নি ,''কেউ পারতো না আমরা ছাড়া '' । আপনারা নিজেরা হাতুড়ি আর শাবল নিয়ে বসে গেছেন উদ্ধারে - বের করে এনেছেন একের পর এক মানুষ , কিন্তু একবারও বলেন নি ''আমরা ছাড়া কেউ পারতোনা '' । আজ এই অপমান আর ঔদ্ধত্য হজম করতে হয় আমাদের !

ডাক্তারদের দেখেছি আমি - একের পর একজনকে সেবা দিয়ে গেছেন , কিন্তু একবারও বলেন নি - কেউ পারতো আমরা ছাড়া ? আজ দুই দিন হয়ে গেছে , আপনারা কোনো অনুষ্ঠান করে ফান্ডের আশায় থাকেন নি - সময় নষ্ট করেন নি ,যে যেভাবে ছিলেন সেইভাবেই কাজ করেছেন-সেবা দিয়েছেন । মৃত আর আহতদের প্রতি ডাক্তারসহ সকল পেশার সকল লোকের যে সহানুভূতি আমরা দেখেছি ,তাতে অপেক্ষা করার কোন স্থান ছিলো না ।

শোকের মিছিলে আনন্দোৎসব করে আজ ফান্ড গঠন করে প্রথম আলো নিহত আর আহতদের প্রতি তাদের দরদ দেখাচ্ছে । অপমানের পর এই ফান্ড ?

নৃত্যোৎসবের ঐ ৪২ লাখ টাকায় মিশে আছে নিহতদের স্মৃতির উপর দাঁড়িয়ে আনন্দোৎসবের ইতিহাস, কিন্তু চেয়ে চেয়ে হাত পেতে জনসাধারনের কাছ থেকে নেয়া টাকাটায় রয়েছে শ্রমিকদের প্রতি মমত্ববোধ আর দুর্যোগকে জয় করতে চাওয়ার ইতিহাস , হাজারো তরুনের দাঁত চেপে যুদ্ধ চালিয়ে যাওয়ার স্মৃতি । কোনো কর্পোরেট শালা তা মুছতে পারবে না ।







নিজে আইপিএল দেখবেন, রাত জেগে হালা মাদ্রিদ মারাবেন আর প্রথম আলো নাচলে-গাইলে সেটা খ্রাপ। আপনের ঘরের বউ হিন্দি সিরিয়াল কয়টা মিস দিসে জনাব? এই মেকি-কান্নার কচকচানি বাদ দেন। আপনার প্রতীকী কালো প্রফাইল পিকচারের শোকের খ্যাতা কেউ ধার করতেছে না। শোক ক্ষোভ দূঃক্ষ তাদের যারা নিজের হাত কাইটা বের হইয়া আসছে।



অনুষ্ঠান বন্ধ রাখলেও কারো একবিন্দু লাভ হইতো না। অনুষ্ঠান কইরা লাভ হইসে- কিসু বিনোদন হইসে, টেকাটুকা উঠসে (তা দিয়া শুধু মোম ন, দাফনের টাকা হইলেও সেইটা উপকার)। দুনিয়া দুনিয়ার গতিতে চলবে। এখন একজন শ্রমিকের জন্য এত দরদ হচ্ছে, কিন্তু যদি বলি আরো ২০০ শ্রমিক আগামি এপ্রিলের মধ্যে মারা যাবে- সেজন্য কেউ চোক্ষের পানি ফেলবে না, ফান্ড দিবে না। আমাদের কষ্টটা চোক্ষের। আমরা খারাপ ছবি বরদাস্ত করতে পারি না। দিলে চোট লাগে

বাজারে তাই আসবে যার চাহিদা আছে। টিভি গুলা নাটক সিনেমা দেখাইতে পারে, ফাঁকে ফুকে বিজ্ঞাপন দেখাইতে পারে- তাইলে প্রথম আলো দোষ কিসে? তারা সংবাদ দেয়ার কাজ দিচ্ছে। সোশাল রেস্পন্সিবিলিটি থেকে টাকার বান্ডিল ছুড়ে দিচ্ছে। হোয়াটস রঙ উইথ ইট? টিভি ওয়ালারা কি এই লাশের রিয়ালিটি শোর ফাঁকে ফুকে যে বিজ্ঞাপন দেখায় তার ভাগ দেয় লাশের পরিবারকে?

সাভারেও ব্যবসা আছে। শোকের ব্যবসা। প্রথম আলোকেই কেন শোকের ব্যবসাটা করতে হবে? টিভি ওয়ালারা কি এই লাশের রিয়ালিটি শোর ফাঁকে ফুকে যে বিজ্ঞাপন দেখায় তার ভাগ দেয় লাশের পরিবারকে?

একটা অনুষ্ঠানের আয়োজন করতে, তার প্রস্তুতিতে ব্যাপক ব্যয় থাকে। দূর্জোগে পরে সেই অনুষ্ঠান বন্ধ করলে ক্ষতিটা কে পোষাবে? এরচেয়ে অনুষ্ঠাঙ্কেই ফান্ড রেইস করার মাধ্যম হিসাবে ব্যবহার করে প্রথম আলো যদি তার শিডিউল ঠিক রাখতে চায়- তাতে কার অনিষ্ট হয়? এই নাচ-গানে টাকা তোলায় আপত্তিটা হেফাজতিদের মানায়। একই জিনিস দুই দিন পরে করলে হালাল হয়ে যাবে?

কেউ বলে কয়ে ৫০লাখ দিলে তাতে গা জ্বলছে কেন? প্রথম আলোর কি দায় পড়সে নিরবে ইসলামিক কায়দায় দান করার। এইজে তুলনা হেফাজত কি দিসে, শাহবাগ কি দিসে, কার কয় পয়সা, ইবনে সিনা কত দিলো, নোবেল চাচা কতো দিল- এগুলা ছোটলোকি তুলনা। কেউ না দিলেও যেমন বলার কিছু নাই, দিলেও বলার কিছু নাই। কিভাবে দিল তাতেও কিছুই যায় আসে না।

আপনার ভালো না লাগার যায়গাটা তৈরি হইসে কোথায়? প্রথম আলোর কম শোক দেখানোতে? শোক দেখানোর দায়িত্ব কি পত্রিকার?

এই জিনিস দুই দিন পরে হইলেই ভাল্গার লাগতো না? দোষটা কি তাইলে নাচের ও গানের যে ফুর্তি আমেজ-সেটার? আপনার ফূর্তি হালা মাদ্রিদে, আরেকজনে নাচে, কারো গানে। পত্রিকার দ্বায়িত্বে শোক পালন পড়ে না। তারা তাদের মতো করে সাহায্য করার অধিকার রাখে।

হেয়ার ইট কামস, চেতনার ব্যবসা। এইখান থেকেই সবার এলার্জি। এই কথাটাই স্ট্যাটাসে লিখা আছে"প্রথম আলোর কাছে মানুষ শোক চায়, কারণ প্রথম আলো বহুকাল শোকজনিত নৈতিকতার বিজনেস করে। এর নৈতিক অবস্থান অতি উচ্চ। প্রথম আলো মূল্যবোধ ও নৈতিকতার বিজনেস কইরা আসছে বহুকাল। ফলে, লোকে তার কাছে শোক চাইতে পারে। আমি চাই না। কারণ, আমি তারে নৈতিক অবস্থানে দেখতে চাই না। চাই না যে, কেউ সংবাদপত্র বিজনেসের নামে মূল্যবোধ ও রুচির ব্যবসা করুক।"

আপনি চাচ্ছেন প্রথম আলো সেম্প্যাথি দেখাক, অনুষ্ঠান বন্ধ করুক। প্রথম আলোর কাছে এই আবদার কেন? কারণ তারা চেতনার ব্যবসা করে একটা সাংস্কৃতিক অবস্থান তৈয়ার করসে। সেই অবস্থানে আমার সমস্যা আছে। পত্রিকার অবস্থান সংবাদ দেয়ার বেচাকেনায়। কিন্তু এই আবদারের মাধ্যমে আপনি তার কাছে চেতনার ব্যবসায়ী সুলভ রোল প্লে দেখতে চাচ্ছেন। তারা কেন নাচগান করে দান করলো- কেন নাচগান না করে দান করলো না- এই প্রশ্নের কারণ আপনি চাচ্ছেন না নাচগানে দানের সংস্কৃতি দেশে চালু হোক। আর আমি চাচ্ছি তাদের সাংস্কৃতিক ডিক্টেটরশিপ না থাকুক। এই ডিক্টেটরশিপ তুলে দিচ্ছেন আপনার প্রত্যাশার মাধ্যমে, ঘৃণার মাধ্যমে। এইটাও একটা রিকগ্নিশন।

'হালা প্রথম আলো' ট্রেন্ডে অনেকে সচেতন বা অসতর্কভাবে সমর্থন দেয়। প্রথম আলোর উন্নত রুচির স্ট্যান্ডার্ড নির্ধারণ আমার পছন্দ না। আপনি প্রথম আলোর কাছে সামাজিক রেস্পন্সিবল সেন্সিবল প্রতিক্রিয়া কেন চাচ্ছেন? কেন সাভার রিয়েলিটি শোর ফাঁকে বিজ্ঞাপন চালানো নাচগান আপনারে আহত করে না। ওরাতো ব্যবসা করলো। সাভার না হইলে প্যাকেজ নাটকের জন্য যে পয়সা খরচ হইত সেইটা কি দান করতেছে? রিয়েলিটি শোর আহতদের দিতেছে? না। প্রথম আলো এমন কোন ব্যবসা করতেছে না। প্রতিদিনের রেইটে বিজ্ঞাপন দিচ্ছে, সংবাদ বিক্রি করতেছে। তারা উপরন্তু সোশাল রেস্পন্সিবিলিটি দেখায়া কিছু টাকা পয়সা দান করসে। তাতেও হয় নাই। প্রথম আলোকে স্থাপন করতে হবে দেশের রুচির স্ট্যান্ডার্ড। কারণ আপনি চান সবাই সেইটা ফলো করুক। মেনে নেক। আপনারা যদি এতই শোকে পাথর আর শ্রমিক হারানোর বিরহে ব্যাকুল তাইলে নিজেরাই কেন এত দিন শ্রমিকের দাবিতে শামিল হন নাই? 'এই গভীর দুর্যোগে' প্রথম আলোর কাছে উন্নততর রুচির প্রার্থনা ছাড়াও কিছু ভালো কাজ খুইজা পাতেন।

শুরুর চার লাইন পাবলিকের রিয়েকশনকে ভত্সনা করার উদ্দেশ্যেই লেখা কারণ তাদের এক্সপেক্টেশন জন্মাইসে যে প্রথম আলো উন্নতরুচি দেখাবে, শ্রমিকের কষ্ট ক্ষোভকে সম্মান দেখায়া উল্টায় দিবে। আবার এই সম্মান একটা কর্পোরেট মেকি সম্মান। এই আকাংখা তৈয়ার হইসে প্রথম আলো কালচারাল লিডারশিপে অভ্যস্ত জনমানস থেকে। প্রথম আলো এই লিডারশিপের এবিউজ পদে পদে করবে। কে নায়ক হবে, কে হিট করবে, কে বুদ্ধিজীবী হবে তা তারা নির্ধারণ কইরা দিবে। জনগণ সেইটা এক্সেপ্ট কইরা নিবে। আপনি ধরেই নিচ্ছেন কাজটা প্রথম আলোর। অথচ যারা নগদ পয়সা গুন্তেছে শাহানা টিভিকমার্শিয়ালে- তার আয়ের উপরে ভাগ বসিতে চাচ্ছেন না। কারণ কনসেপ্টটা নুতুন। আপনি এতে অভ্যস্ত না, মানতে পারতেছেন না। 'দেট্স হাউ দে আর্র্ন দেয়ার মানি'- বলতেছেন কেন? তারা রিয়ালিটি শোর মুনাফা কেন দিবে না? টক শোর টাকা দেয়, নাটকের দেয়, সিনেমার দেয়। টিভিগুলাতে এগুলা এই কয়দিন কি বন্ধ ছিল? আপনারা দেখসেন না দেখসেন পরের কথা। কিন্তু আপত্তি করেন নাই। আপত্তিটা শুধু প্রথম আলোর। কারণ তাদের সুরুচির পরিচয় দিতেই হবে মনোনিত সাংস্কৃতিক সম্রাট হিসাবে। তার মুকুট আপনারাই তৈয়ার করে দিসেন। প্রথম আলো কিভাবে সেম্প্যাথী দেখাবে, কত দিবে, কিভাবে টাকা তুলবে সেইটা একান্ত তার বিষয়। আপনাদের এই উতলা হওয়াটা ভুয়ামী, কারণ আপনারা সত্যিকারর্থে শ্রমিকের দাবিতে একাত্ন নন সোচ্চার নন। হইলে তাগো বাচাইতে ঝাপায়া পড়তেন। নেহায়েত নাচগানের পিছে লাগতেন না।  



গুড-বাই না, 'ব্যাড-বাই', প্রথম আলো!

মেরিল-প্রথম আলোর যে 'নাচাগানা' জাঁকালো অনুষ্ঠানটা হয়ে গেল এটা নিয়ে গুছিয়ে লিখতে পারার ক্ষমতা আমার নাই, থাকলে ভাল হতো!
আমি মোটা বুদ্ধি, মোটা চিন্তার মানুষ। অল্প কথায় বুঝি, পেটের ক্ষিধা বড়ো ক্ষিধা, এই শ্লা পেটের জন্যই আমরা কত কিছুই না করি! লাশ সামনে নিয়েও খাবার খাই!
কিন্তু যখন লাশ সামনে নিয়ে ভাতের সঙ্গে তরকারি নাই কেন? থাকলেও, তরকারিতে লবন কম কেন; এই নিয়ে হইচই করি তখন বুঝতে হবে এখানে সমস্যা কেবল পেটের ক্ষিধা না। সমস্যাটা অন্যত্র, মস্তিষ্কের নিতল অন্ধকারে লুকিয়ে আছে সেই সমস্যাটা যা থাকে কেবল অদেখা পশুর মস্তিষ্কে।
আমি অদেখা পশুকে বড়ো ভয় পাই, এড়িয়ে চলি! কারণ আমার ভেতরে লুকানো পশুটার সঙ্গে যদি এর মারামারি বেঁধে যায়, তখন এদের থামাবে কে?

শুনতে পাই, প্রথম আলো নাকি ৫৪ লক্ষ টাকা উঠিয়েছে অনুদান হিসাবে। কিন্তু তাতে কী আসে যায়! এই যে লাশের মিছিলের সঙ্গে আলোকিত (!) মানুষদের মিছিল- এতে করে কী এদের এই অতি কুৎসিত অন্যায়টা মিটে যায়! বসুন্ধরা গ্রপের কালের কন্ঠের আহমেদ সোবহান এবং সানবির, পিতা-পুত্র, খুন এবং খুনের সহায়তার অভিযোগে অভিযুক্ত। এরা ৫৪ কোটি টাকা কোথাও দিয়ে দিলেই কী আমি এদের খুনের কথাটা বিস্মৃত হব, না আইনে এর ছাড় আছে? নাকি এরা যাকে খুন করেছে সেই মানুষটা বেঁচে উঠবেন বা ওঁর পরিবারের হাহাকার বাতাসে মিশে যাবে?

এ সত্য, প্রথম আলো খুন করেনি। কিন্তু এরা এমন একটা সময়ে কেবল যে এক অশ্লীলতা, অমানবিক, নির্দয় আচরণ করেছে এমনই না, এই আলোকিত মানুষদেরকেও(!) এদের সঙ্গে জড়াজড়ি করে রাখতে সমর্থ হয়েছে। কী বিপুল ক্ষমতা- আমি হতভম্ব, হতবাক হই!
ডিয়ার লতিফুর রহমান, আপনাকে একজন সজ্জন মানুষ হিসাবে জানি। জানি না আপনি এখনও এই পত্রিকার সঙ্গে জড়িত আছেন কিনা! জড়িত থেকে থাকলে আপনি পত্রিকা বোঝেন, কান্না বোঝেন না? আপনার সন্তানের মৃত্যুতে নাহয় রুমাল চেপে কেঁদেছিলেন আর এই সমস্ত মানুষেরা হাউমাউ করে কাঁদে- তাতে চোখের জলের কী পার্থক্য হয়, কে জানে!
আপনি তো ভারী সৌভাগ্যবান, আপনার প্রিয়মানুষের শব ধরে অন্তত কাঁদতে পেরেছেন কিন্তু অসংখ্য মানুষ তাদের প্রিয়মানুষের শব ধরে কেঁদে যে বুকটা খানিক হাল্কা করবে সেই সুযোগও তো পায়নি!

আমার এই সমস্ত অনুষ্ঠান দেখা হয়ে উঠে না কিন্তু যখন সাভারের সর্বশেষ তথ্যের জন্য এ-চ্যানেল, ও-চ্যানেলে ঘুরপাক খাচ্ছিলাম। সম্ভবত মাছরাঙায়, তখন অনুষ্ঠানটা প্রায় শেষ পর্যায়ে। মাহমুদুজ্জামান বাবুর গানের সঙ্গে অনেকগুলো 'নাচুনি' বেদম নাচলেন। তারপর তিশা এবং চঞ্চল আর মোশারফ দুর্দান্ত ভাঁড়ামি করছিলেন। আহ, সে এক দৃশ্য বটে! হা হা, হি হি, হো হো, কত মজা-কত আনন্দ! ক্ষণিকের জন্য ক্যামেরা জুম করল, দর্শকের সারিতে দেখলাম, ফারুকি তার 'ইস্তারি সাহেবার' প্রতিভায় বিমুগ্ধ। (আমার কেবল এই পাঁচজনের নামই মনে আছে। আমার স্মৃতিশক্তির কুখ্যাতি আছে- একজনের চেহারার সঙ্গে অন্যজনের চেহারা গুলিয়ে যায়। এদের মধ্যে কারো নাম ভুল লিখে থাকলে আগাম ক্ষমা প্রার্থনা)

আর যারা-যারা এই অনুষ্ঠানটায় গিয়েছেন তাদের একটা তালিকা পেলে বেশ হতো! তালিকাটা থাকলে ভাল হতো, কখনও যদি এই সব মানুষেরা মানবতা নিয়ে 'বক্তিমা' দেন, আগেভাগে জানা থাকলে বমি চেপে রাখার চেষ্টা করব। নইলে হড়হড় করে নিজের উপর বমি করে দিলে সে-এক বিরাট কেলেঙ্কারি হয়ে যাবে! লজ্জা-লজ্জা!

সবাই 'একই ঝাকের কৈ' না- অনেকেই আছেন যারা নিমন্ত্রণ পেয়েও যাননি, সেই সমস্ত মানুষের কথাও জানতে বড়ো ইচ্ছা করে। এতে ওইসব মানুষদের কী আসে যায় এটা বিষয় না, আমাদের জন্য জরুরি এটা। অন্তত আমাদের সন্তানদের তো বলতে পারব, দ্যাখ ব্যাটা, পারলে ওই মানুষটার মত হওয়ার চেষ্টা করিস।

অনেক হয়েছে, এখন থেকে আর প্রথম আলো রাখব না, পড়ব না। [তবে এর অর্থ এই না যে প্রথম আলোর অসঙ্গতি নিয়ে আর লিখবো না :) ] আমার মত 'তেলিবেলি' একজন পাঠক না-পড়লে এদের যে কিছুই যায় আসে না সে আমি বিলক্ষণ জানি। কিন্তু এটা আমার জন্য এটা জরুরি, সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হয় এমন কোনো জিনিসে আমার এলার্জি আছে।

এ সত্য, সিদ্ধান্তটার জের অনেকখানি কঠিন হয়ে পড়বে। অনেক কটা বছরের অভ্যাস। একই চেয়ারে বসে খাবার খেলে সেই চেয়ারটার প্রতি একটা অজানা টান (আসলে অভ্যস্ত হয়ে পড়া) পড়ে যায়। কিন্তু এখন এটা না-করলে আমার ওপর যে চাপ পড়ছে সে চাপ আমি নিতে পারব না। এখন থেকে প্রথম আলো বাদ দিলাম, ছাপার অক্ষরে বলি, বর্জন করলাম।
আহ, সিদ্ধান্তটা নিতে পেরে ভারমুক্ত লাগছে...।

সো, 'ব্যাড-বাই', প্রথম আলো।

পাভেল মহিতুল আলম-এর লেখাটা পড়ার সময় বা এখানে মন্তব্য করার সময় আমি জানতাম না যে এই মানুষটা প্রথম আলোতে চাকুরি করেন। জানলে বলতাম না যে মানুষটার আয়োডিন স্বল্পতায় ভুগছেন। আহারে-আহারে, একজন আধুনিক দাস! লোকটার জন্য মায়া আরও বেড়ে গেল...



তারিক লিংকন

দুদিন আগের কাহিনী। ‘মা’ খ্যাত নন্দিত কথা সাহিত্যিক আনিসুল হক এর মেরিল-প্রথম আলো তারকা পুরস্কারকে ঘিরে সোশ্যাল মিডিয়াতে বেশ জম্পেশ আলোচনা হল। প্রশ্ন কেন তিনি ‘মেরিল-প্রথম আলো তারকা পুরস্কার’-কে কনসার্ট ফর বাংলাদেশ এর সাথে তুলনা করলেন? আর প্রথম আলো কেন এমন শোকের সময় এমন অনুষ্ঠান না পিছিয়ে করল! প্রথম আলোর মুখোশ খুলে গেল, ব্লা... ব্লা... ব্লা...

গতপরশু Pavel একটা কড়া জবাব দিল তার বয়সসুলভভাবে কিন্তু, শুরুটা ছিল আপত্তিকর ভাষাই! সে প্রথম আলোর প্রদায়ক, কোন বেতন ভুক্ত কর্মচারী না। সে জব করে বাংলা-লায়নে! গতকাল Rifkaলিখল, যে প্রথম আলোর কিছুই না পাঠক-ভক্ত!! সে সরল সমর্থণ দিল বা প্রথম আলোর অনেক ভালোর সাথে একটা ভুলকে ভুল বলে ভালোগুলো যাতে অবহেলিত না হয় তার জন্য আকুতিতে ভরা! তার প্রসঙ্গে কিছু বলতে চাইঃ
১) যদি সমালোচকরা গঠনমূলক সমালোচনা করতেন তবে যথার্থভাবেই প্রথমেই তাদের ক্ষোভটা ঝাড়ত মেরিল অর্থাৎ, স্কয়ারের উপর! কারণ অনুষ্ঠানটার অর্থায়নের পুরাভাগেই আছে মেরিল! আর এই স্কয়ার-এই গার্মেন্টস ব্যবসায় অন্যতম পথিকৃৎ!! তবে, তারা শ্রমিকদের সব সুযোগ-সুবিধা হালের নীলকরদের মত করে দেন না! আর স্কয়ারের কোয়ালিটি আর, সৎ ব্যবসার কারণে সবার আস্থাভাজন আর, আস্থা স্কয়ার গ্রুপ!! তাই, 'যাকে দেখতে নারী তার চলন বাকা' প্রবাদটা সত্য করে প্রথম আলোর পিছনে ছুটল নিন্দুকেরা!!

২) আর সব-বারের মত এইবারও প্রথম আলোই প্রথম দৈনিক যে ফান্ড কালেক্ট করা শুরু করল। অর্থাৎ যারা উদ্দেশ্য নিয়েই ছিল প্রথম আলোর তিল মাত্র ভুলে পেলে তাল করবে তারাই সুযোগটা নিয়েছে!! এতে ‘আমার দেশ’ প্রেমিকদের সাথে অনেক প্রগতিশীলেরাও যোগ দিয়েছেন আবেগ তাড়িত হয়ে!! তাদের আবেগের প্রতি সম্মান রেখেই চুপ থাকা দরকার! আর প্রথম আলো যথারীতি ব্যতিক্রমী ধারাই সাহায্য দিয়ে সাভারের দুর্গতদের পাশে দাঁড়াবে আশা করি। এটাই যথার্থ জবাব!! কথায় নয় কাজেই জবাব দেয়া উচিৎ...

৩) ওয়ারফেজ এর ‘সত্য’ বা, আর্টসেলের ‘অনিকেত প্রান্তর’ অ্যালবাম-এর সব গান পছন্দ না হলেও আমি বাকি গানগুলো শুনি! অ্যালবাম ফেলে দেই না! অর্থাৎ, প্রথম আলোর প্রতি বছরের সফল আর, ভাল এই উদ্যোগটা এইবার সময়ের যথার্থতা বিচারে সাময়িক ভুল মনে হলেও এর জন্যে গুরুদণ্ড দিতে রাজি না।

৪) আমার মনে হয় প্রথম আলোর পাঠকদের এতে আঘাত না পেয়ে বরং কিছুটা খুশিই হাওয়া উচিৎ! কারণ, অন্য কোনো পত্রিকা নিয়ে এমনটা হয় না। প্রথম আলোর অনেক ভালো ভালো কাজ আছে বলেই আজ তাদের উপর জনগণের এত প্রত্যাশা! প্রথম আলো শুধু একটা পত্রিকা না, আজ একটা আন্দোলনের নাম!! এদেশে দৈনিক পত্রিকার একটা স্ট্যান্ডার্ড নির্ধারণ করে দিয়েছে প্রথম আলো। আমরা দেখেছি, প্রথম আলো পরবর্তী যতগুলো পত্রিকা এসেছে বাজারে তারা কেউ এর বাইরে যেতে পারেনি। অনেক ক্ষেত্রেই হুবহু নকল করেছে প্রথম আলোকে (ছুথা মারার মত করে)। তারপরও আমরা জানি, পরিমল-পারসোনা, বা হালের আব্দুল হাই বিতর্কের পরেও প্রথম আলো অনেক বড় ব্যবধানেই সবার থেকে এগিয়ে!! তার অনেক কারণই আছে, ভেঙ্গে বলার প্রয়োজনবোধ করছি না!!

৫) হাজি-নান্না-ফখরুদ্দিন-মামুন-হাণ্ডির বিরিয়ানিও যেমন কেউ খাওয়া বন্ধ করেনি, তেমনি দেশের তাবৎ মিষ্টির দোকানের কোন মিষ্টিই অবিক্রিত থাকেনি!! এতে যেমন প্রমাণ হয় না, জনগণ সাভার হত্যাকাণ্ডে খুশি, তেমনি মেরিল-প্রথম আলো তারকা অনুষ্ঠানেও প্রমাণ হয়না প্রথম আলো শোকাহত না!! কোন দুর্ঘটনায় মানুষের স্বাভাবিক জীবনকে দমায় রাখে না!! আজ আমি শোকাহত আবার, আমিই অফিস করি-চা খাই-আড্ডা মারি-বড় ভাইয়ের বাচ্চাদের নিয়ে হাসি এই সব নিয়েই মানুষের জীবন!! জাতি হিসেবে আমরা অনেক আবেগপ্রবণ। আবেগ দিয়ে অনেককিছুই অর্জন হয় আবার অনেককিছুই ভুল হয়। আমরাই পিটিয়ে মানুষ মারি আবার আমরাই নিজের জীবনের ঝুঁকি নিয়ে অসহায়ের জীবন বাঁচাই।

৬) আমারতো মনে হয় মেরিল-প্রথম আলোর অনুষ্ঠানটা পিছালেও সমালোচনা হত, এইভাবেঃ- "ওই পুঁজিবাদের আর, ব্যবসায়ীদের তাবেদারেরা শ্রমিকদের নিরাপত্তা না দিয়ে এখন জনগণের আবেগ কাজে লাগাই ভাব নিচ্ছে। সব শালাই ভণ্ডের দল!!" ব্লা... ব্লা... ব্লা... "তামাশা করতেছে এই পুঁজিবাদের তাঁবেদারেরা! মরার আগে কিছু করতে পারল না, আর আজ মরার পর মানুষের আবেগ নিয়ে ব্যবসার ধান্ধা!"

৭) কারো একহাত নেয়ার উদ্দেশ্য না থাকলে আনিসুল হককে কেউ অযথা অযাচিত এইভাবে আক্রমণ করতে পারেন না! কারণ, দোষত্রুটি খুঁজতে গেলে প্রতিটি মানুষের মধ্যেই কিছু না কিছু দোষত্রুটি পাওয়া যাবেই! এখন প্রশ্ন আমরা কি দোষত্রুটি খুঁজবো না এরমধ্যেই পজিটিভ কিছু আছে কিনা সেটাকে প্রাইওরিটি দিবো? সমালোচনা করতে চাইলে করেন সাম্রাজ্যবাদ আর, পুঁজিবাদের এই আগ্রাসন নিয়ে । যারা এই গরীব দুঃস্থদের শ্রমের টাকা দিয়ে পোরশে-বিএমডবলু-ক্যাডিলাক-পাজেরো হাঁকান!! তারচেয়ে বড় কথা পারলে শুধু সমালোচনা না করে মাথা খাটিয়ে এসবের হাত থেকে উত্তরণের পথ কী হতে পারে সেগুলো নিয়ে "brain storm" বা, চিন্তার ঝড় বসিয়ে ভাল কিছু করে দেখান। 

আমরা বাংলাদেশে হাজারো সমস্যার মধ্যে ডুবে আছি। সেগুলো থেকে সবার আগে মুক্তি পেতে হবে একেক করে। শিক্ষা তার মধ্যে অন্যতম, জনসংখ্যার পরেই শিক্ষা। ছোট্ট একটা দেশে এত মানুষ কেন হবে? এতধরণের শিক্ষা ব্যবস্থা কেন হবে? আজ শ্রেণিবৈষম্য শুধু অর্থের বিচারে নয়, শিক্ষার মধ্যেও ডুকে গেছে। গরীবের স্কুল -বড়লোকের স্কুল। শিশুকাল থেকেই শেখানো হচ্ছে পুঁজিবাদ।শিক্ষার মূল উদ্যেশ্যকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গাড়িঘোড়াতে চড়ার মধ্যেই সাফল্য নির্ধারণ করা হচ্ছে শিক্ষার ! বিভক্ত করা হচ্ছে জাতিকে! ধনী-গরিব, ইংলিশ মিডিয়াম-বাংলামিডিয়াম, স্কুল-মাদ্রাসা ইত্যাদি শতশত ভাগে! কীভাবে দেশ এগিয়ে যাবে সামনের দিকে? 
সেখানে প্রথম আলো কী এক ছাইপাশ অনুষ্ঠান করলো কেন, তাই নিয়ে আমরা নেচে যাচ্ছি ধাই ধাই করে...


Adil Abir

প্রথম আলোরে বলি সেই দিন আর নাইরে পাগল- যেদিন অফসেট কাগজের মত সাদা মসৃণ নিউজপ্রিন্ট পেপারে ঝকঝকে ছাপা রঙিন ২৪ পৃষ্ঠার দৈনিক টির প্রেমে পড়েছিলাম প্রথম দেখাতেই। সেই প্রেম ছিল আবেগ, আনন্দ, ঢেউয়ের হিল্লোল। ছিল কানায় কানায় ভরপুর টইটুম্বুর। নিত্য নতুন বিভাগ, প্রতিদিনকার মনকাড়া সাপ্লিমেন্টারি , ক্রীড়া প্রতিবেদনের হৃদয়গ্রাহী ভিন্নধর্মী আনকোরা স্টাইল। সামাজিক আন্দোলনের প্রতিষ্ঠাতার ভূমিকা- আমাদেরকে আপ্লুত করেছিল। তোমাকে অন্তরের অন্তঃস্থলে, চোখের মণিকোঠায় রাখতে আমাদের দ্বিতীয় বার ভাবতে হইনি। এক লাফে নামমাত্র কয় দিনে বিপুল ব্যবধানে চ্যাম্পিয়ন বনে গিয়েছিলে। তোমাদের চোট্টামি, ভণ্ডামি, প্রপাগান্ডা সত্ত্বেও বিচারহীন সমর্থন দিয়ে গেছি। কারন পাঠকের উলুবনে তোমাদের ছড়ানো মুক্তা ছাড়া আর কোন হিরা-চুন্নি পান্না ছিলনা। এই বাধভাঙা ভালবাসাকে পুঁজি করে যখন তোমরা Blackmail করা শুরু করলে তখনও তোমাদের হলুদাভ ভাবটা আমাদের চোখে পড়লেও ignore করতাম। ক্রমে তোমার গা হলুদাভ থেকে হলুদ- হলুদতর- হলুদতম-কটকটে হলুদে পরিণত হল আমাদের চোখের সামনেই। কার্টুনিস্ট আরিফ দেশ ছাড়ল, তার আগে খালদা অন্তরিন, হাসিনা বাধ্য-প্রবাসে, রাঘব বোয়ালেরা তত্তাবধায়কের আন্তরিক তত্তাবধানে ভিডিও সিডি কনফেশনে পেট উগরানো সত্যবাদী যুধিষ্ঠির আর তোমরা ব্যস্ত ছিলা মাইনাস টু র সরল অংকে। বলে বলে হয়রান 
হতে হবে , আর কটা বলব। পত্রিকায় ছবি ছাপাও ছবিয়ালের নাম দিতে গা করনা কর অনুমতি তো পরের ব্যপার। গণজাগরণে মানুষের জোয়ার দেখে দুরনিতি আর তত্তা বধায়ক ইস্যু ফেলে রেখে শাহবাগে যেদিন আসন গেড়ে বসলে, সেদিন থেকে কটকটে হলুদ থেকে জন্ডিসের উদ্ভব। আর 
এইতো সেদিন হাসাণাত আঃ হাই ণামক ভাইরাসে আক্রান্ত হয়ে তুমি আজ ভয়াবহ সিরোসিসে ।তোমার মৃত্যু কামনা ছাড়া সেই আমরা এখন আর অন্য কিছু ভাবতেই পারিনা।




এ বছরের মেরিল-প্রথমালো অনুষ্ঠানটির বিষোদগার(!) যারা করতেছেন, তাদেরকে কৈফিয়ত দিতে মাঠে নামেছেন প্রথমালোর নিষ্ঠাবান কর্মীবৃন্দ। তাদের ভাষ্যমতে, অনুষ্ঠানটি আর শুধুমাত্র পুরস্কার বিতরনী বা বিনোদনমূলক না রেখে, পুরো অনুষ্ঠানটিকেই একটি ফান্ড রাইজিং ইভেন্ট হিসাবে অনুষ্ঠিত করা হইছে। এবং তারা দাবী করতেছেন, ইতিমধ্যেই প্রায় ৫৫ লাখ টাকা কালেক্ট করা হইছে। শুইনা অত্যন্ত খুশী হইলাম। সাভার ট্রাজেডির পর এখন পর্যন্ত এইটাই সবচেয়ে বড় ফান্ড কালেকশন ইভেন্ট হইছে বইলা ধইরা নিলাম। 

আর উদ্ধার কাজ যেহেতু প্রায় শেষ, সেহেতু এই টাকা দিয়ে আহত শ্রমিকদের দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও তারা ঘোষণা দিছেন। বাহ, দারুন আইডিয়া। তাদেরকে স্যালুট।

কিন্তু এতকিছুর পরও দুইখান কথা আছে আমার। বাঙ্গালীর স্বভাব যেহেতু সব জাগায় ফোড়ন কাটা, আর আমি নিজে যেহেতু একজন বাঙ্গালী এবং বাংলাদেশী, সেহেতু চিরাচরিত স্বভাবটা একটু বজায় রাখি। 

১. অনুষ্ঠানটা পষ্টপন্ড কইরা "মেরিল-প্রথমালো পুরস্কার" এর ব্যানারে না কইরা শুধুমাত্র সাভার দুর্গতদের জন্য ত্রান তহবিল সংগ্রহ - এই ব্যানারে করলে কি ক্ষতি ছিলো? নাকি মতি সাহেব মনে করছেন যে সাভার ট্রাজিডির ব্যানারে অনুষ্ঠান করলে ফান্ড কালেকশন হইতো না, বা হইলেও এই পরিমান টাকা উঠতো না? দুর্মুখেরা তো ধরে নিতেছেন যে, তিনি এক ঢিলে দুই পাখি মারলো। অনুষ্ঠানও হইলো, চামে দিয়া সাভার নিয়া নামও কামানো হইলো।

২. আমি কিছু বলবো না শুধু মামুন বিল্লাহ-এর একটা কমেন্ট কপি পেষ্ট মারলাম - প্রথম আলোর সাংবাদিক কর্মীদের একদিনের বেতন থেকে ২ লাখ টাকা, মেরিল-প্রথম আলো তহবিল থেকে ২ লাখ টাকা, স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ১০ লাখ টাকা, চ্যানেল আইয়ের ফরিদুর রেজা সাগর ৫ লাখ, রুনা লায়লা-আলমগীর দম্পতি ২ লাখ, চলচ্চিত্র তারকা দম্পতি অনন্ত ও বর্ষা ৫ লাখ, ট্রান্সকম গ্রুপ ৫ লাখ, শিল্পী ফেরদৌসী রহমান ১ লাখ, সৈয়দ আবদুল হাদী ১ লাখ, চিত্রনায়িকা সাংসদ কবরী ১ লাখ, মুকিমস ক্রিয়েশন ২ লাখ, সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম ৫০ হাজার, মোস্তফা সরয়ার ফারুকী ৫০ হাজার, মোশাররফ করিম ৫০ হাজার, তারিন ৫০ হাজার, কুসুম শিকদার ১ লাখ, শিল্পী ভাবনা ৫০ হাজার, শিল্পী বাঁধন ৫০ হাজার, কবির বকুল-দিনাত জাহান দম্পতি ৫০ হাজার, পণ্ডিত রামকানাই দাস ২০ হাজার, মিশা সওদাগর ৫০ হাজার, কানিজ আলমাস ১ লাখ, প্রচিত বিজ্ঞাপনী সংস্থা ৫০ হাজার টাকা...... নায়ক সাকিব খান ৫০ লাখ পূর্ণ করতে যা লাগবে, তা দেবেন বলে ঘোষণা দেন............শিল্পী জয়া ও জাহিদ হাসান টাকার অঙ্ক না বলে এই তহবিলে অংশ নেবেন বলে জানান....

--------- সবার ট্যাকার হিসেব তো পাইলাম....মতিউর রহমান সাবের ট্যাকা কই????!!!

৩. বিখ্যাত অভিনেতা হাসান মাসুদ সাহেব এ বছরের মেরিল প্রথম আলো অনুষ্ঠান বজর্ন করেছেন। তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে উক্ত অনুষ্ঠানে অনুপস্থিত থেকেছেন। তার ফেসবুক স্ট্যাটসে লিখেছেন - "দেশের এই অবস্থায় আমি মেরিল প্রথম আলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান এ গেলাম না। 18 hours ago ·"

হাসান সাহেবকে স্যালুট।

সার কথা: কর্পোরেট বেনিয়াদের কাছ থেকে এখনো অনেক কিছু শিখার আছে রে মমিন!


কুলাঙ্গার হেমব্রাম

১.হেমব্রাম নতুন কিছু আসছে বাজারে ?

হেমব্রাম বলে, এসেছে বৈকি।

কি ?

হেমব্রাম বলে, প্রথম আলো বলেছে এই পুরো নাচা গানা অনুষ্ঠানের টাকা সাভার ফান্ডে যাবে। নাচ গান বৈধ এখন। স্টান্টবাজ প্রথম আলো গং কে সালাম জানাচ্ছে জাতি। মৃতের লাশের জন্য আসা আকলিমা খুশী তে মেরিল প্রথম আলোর অনুষ্ঠান দেখছে। বাপ হারানো ফজল এখন চ্যানেল আই দেখছে। সমালোচক দের বকে দিয়েছে সিমু নাসের।

আর ?

হেমব্রাম বলে, নতুন ডায়লগ দিলো প্রথম আলো অনেক টা - "বিনোদন কে শোকের সাথে মেলাবেন না।"

২.তো হেমব্রাম, প্রথম আলো তা ভালই সামাল দিলো।

হেমব্রাম বলে, হু, গত সারা রাত সিমু নাসের প্রথম আলোর সমস্ত দায়িত্ব কাধে নিয়ে যেভাবে স্টাটাস দিলেন, এই মাসে এক্সট্রা বোনাস পাওয়ার যোগ্য রাকেন তিনি।

তবে ৫২ লাখ টা উঠেছে, তা নেহায়েৎ মন্দ নহে...

হেমব্রাম বলে, ৫২ লাখ টাকা উঠিলেও, সকালে অক্সিজেন আর নবম পদাতিক ডিভিশন বিভিন্ন জিনিষ পত্রের জন্য জনগনের কাছেই সাহায্য চাহিলেন। বিকালে আবার অক্সিজেনের জন্য জনগনের দৌড়া দৌড়ি....

তবে, প্রথম আলো তড়িৎ একটি কান্ড ঘটিয়েছে, ঘটনা স্থলে মুসা ইব্রাহিম কে পাঠিয়েছেন তারা। ফটোসেশন শেষ, আগামী কাল্য ছবি আসিতে পারে পত্রিকায়..." এভারেষ্ট বিজয়ী মুসা ছিলেন সাভারে"

হেমব্রাম বলে, অক্সিজেন, ড্রিল মেশিন, কাটার, ওষুধ সব কিছু জন্যই জনতা দৌড়াইলো। ৫২ লাখ টাকার ফান্ড দিয়া আর মুসা ইব্রাহিমের সাময়িক উপস্থিতি দিয়া আমরা কি বাল ফালাবো হে ?



৩.
পাভেল তার স্টাটাস এর লাইন শুরু করেচেন-

"সারা বাংলাদেশ আজ এতই শোকার্ত যে এই কয়টা দিন কোনো বাংলাদেশি দম্পতি সেক্স করে নাই।"

সারা দেশের শোকের সাথে সেক্সের তুলনা করার ধৃষ্টতা প্রথম আলো গং দেরই আচে বৈকি। 

৩৭৭ টা মৃত দেহের জন্যে পুরো বাংলাদেশের শোক কে সেক্সের সাথে তুলনা তাদের আচে বৈকি।

পুরো বাংলাদেশ যখন রক্ত ঔষুধ অক্সিজেনের জন্য দৌড়োচ্চে, তখন পাভেল সিমু নাসের রা তাদের প্রথম আলো রক্ষায় শোক কে সেক্স বানাতেইন পারেন, আপনারাই যে কর্তা।

আপনারই পারেন পরের দিন মুসা ইব্রাহিম কে জরুরী তলবে সাভার পাঠিয়ে কয়েক টা ছবি তুলিয়ে ফেসবুকে ছাড়তে।

তারা লাকি আক্তার কে বেশ্যা বানাতে পারে সাহিত্যের নামে, কর্পোরেট লাভ কে যায়েজ করতে পারে ত্রান তহবিলের নামে, তারপর? ফিচার রাইটার আর সাব এডিটর দের দিয়ে স্টাটাস দেয়া তে পারে।

তবে, গ্রহনযোগ্য তা মখার নড়াচড়া তত্ত্ব অনুযায়ি কতটুকু নড়েচড়ে গেলো, তা জনগনই বুঝিয়ে দেবে মতি, সিমু, পাভেল গং দের।

৪.

বিশাল অপরাধবোধ এবং আবার প্রথম আলোর অনুষ্ঠান হালাল করতে আবার স্টাটাস প্রশব করলেন পাভেল মহিতুল আলম।

একটা প্রশ্ন, দূর্যোগ তো সব শেষ, শাহানাও মরে গেচে, আপনার প্রথম আলোর টাকা টা কবে কাজে লাগবে পাভেল ?

পাভেল মহিতুল আলম, আপনে এইবার অফ যান। পরিমলের ব্যাপারে যা করছেন, গনজাগরন মঞ্চের লাকি রে নিয়ে সেই প্রবন্ধ লিখলো আর ছাপাইলো প্রথম আলো, কই ঐ টা নিয়া তো সিমু আর আপনে কোন নোট প্রসব করেন নাই ? এখন বেতন বাড়ছে তাই ?

আপনি আপনার ওই দিনের স্টাটাসের প্রথমেই লিখেছিলেন- ""সারা বাংলাদেশ আজ এতই শোকার্ত যে এই কয়টা দিন কোনো বাংলাদেশি দম্পতি সেক্স করে নাই।"

এটা কোন ধরনের মানসিকতা ? শোক কে ডিফাইন করতে যাবেন সেক্সের সাথে তুলনা দিয়ে ?

পুরা বাংলাদেশের মানুষের শোক কে সেক্সের সাথে মেলানোর ধৃষ্টতা আপনার আছে যেমন, আপনাকে কয়েকটা দালাল বলার অধিকারও মানুষের আছে।

আর আপনি অফ যান, সিমু নাসের কেও অফ যেতে বলুন। এরকম নগ্ন পক্ষপাতিত্ব না করলেও চলতো। মানুষ অন্তত আপনাকে অনেক উচু স্থানে বসিয়েছিলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন