বাবা দিবস ভাবনা //
ফেবুতে মা দিবস, বাবা দিবস নিয়ে যে তোড়জোড় দেখতে পাচ্ছি তা আমাকে অবাক করে! সমাজতাত্ত্বিক ভাবে দেখলে বাংলাদেশের সমাজ সংস্কৃতিতে পশ্চিমা আধুনিকতাবাদের প্রভাব মারাত্মক হলেও ধর্মীয় কালচার ও আবহমান বাংলার সামাজিক প্রথার প্রভাবের কারনে এখনও মা বাবার প্রতি আমাদের সম্পর্ক এতো মধুর, স্বাভাবিক যে তার জন্য আলাদা করে ঘটা করে দিবস পালন করে ভালবাসা প্রকাশের দরকার নেই! আমাদের সংস্কৃতিতে মা বাবার প্রতি ভালবাসা প্রকাশের জন্য দিন উদযাপন তো রীতিমত সম্পর্কহীনতার বিচ্ছিন্ন মানসিকতার বহিঃপ্রকাশ, তাই সাধারণ মানুষের মাঝে এটা নিয়ে হৈ চৈ নেই, কিন্তু অনলাইনে শহুরে আধুনিকদের এতো আগ্রহ কেন? আমি মা দিবস কিংবা বাবা দিবসকে পশ্চিমা সমাজে আধুনিকতার সংকট থেকে উত্তরনের সামাজিক মনস্তাত্ত্বিক একটা উপায় হিসেবেই দেখি। পশ্চিমা আধুনিকতা প্রসূত মডার্ন লাইফস্টাইল যে অবাধ ব্যক্তিস্বাতন্ত ্র্যবাদ (Over individualism), অনিয়ন্ত্রিত উদারতাবাদ (Liberalism), রি-ইফিকেশন (Reification) ও ডিসাবলিমেশন (Desublimation)
এর জন্ম দেয় তার ফলে ক্রমেই তৈরি হয় মুক্তবাজার সংস্কৃতি ও কনজুমার কালচার
যা পশ্চিমা সমাজের মানবিক সম্পর্কগুলোকে খুব দুর্বল করে তোলে। আধুনিকতা
সর্বস্ব অবাধ মেটারিয়ালিস্ট লাইফ লিড করে বলেই পশ্চিমাদের মাঝে মোটা দাগে
কিনশিপ দুর্বল হয়ে পড়ে, পারিবারিক সম্পর্কগুলো ভঙ্গুর হয়ে যায়, এই অবাধ
ইন্ডিভিজুয়ালিস্ টিক লাইফে
এমনকি মা বাবার সাথে দূরত্ব কিংবা বিচ্ছেদ অথবা বিচ্ছিন্নতাও চরম আকার ধারণ
করে। পশ্চিমা সমাজবিজ্ঞানী এবং মনোবিজ্ঞানীদের এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে
মানবিক এই বন্ধনগুলোকে সুদৃঢ় করা এবং তার নিরিখেই মা দিবস কিংবা বাবা
দিবসের উদযাপনের প্রচলন যার উদ্দেশ্য হচ্ছে এই দিবসের মাধ্যমে এই মানবিক
সম্পর্কগুলোর মনস্তাত্ত্বিক, সামাজিক ও ব্যক্তিগত উপযোগিতা মানুষের সামনে
তুলে ধরা। যদিও পশ্চিমা সমাজের ভঙ্গুর সম্পর্ক জোড়াতালি দিতে এই দিবসের
উপযোগিতা আমি সমর্থন করি কিন্তু মা বাবার প্রতি ভালবাসা প্রকাশের এই দিবস
উদযাপন পশ্চিমা সমাজের আধুনিক জীবনবোধের মাঝে বন্ধনহীনতার সঙ্কট আকারেই
হাজির হয়েছে। আমরা মনে করি পশ্চিমা সমাজ শুধু দিবস উদযাপন করেই এই সঙ্কট
থেকে মুক্তি পাবে না, অর্থনীতির জন্য কিংবা বৈজ্ঞানিক উন্নয়নের জন্য
পশ্চিমের কাছে আমাদের যেমন যেতে হয় তেমনি পশ্চিমকেও সাংস্কৃতিক উৎকর্ষের
জন্য প্রাচ্যের মানবিক বন্ধনের সংস্কৃতির অনুসঙ্গের কাছে আসতে হবে, আসতে
বাধ্য;
ফেবুতে মা দিবস, বাবা দিবস নিয়ে যে তোড়জোড় দেখতে পাচ্ছি তা আমাকে অবাক করে! সমাজতাত্ত্বিক ভাবে দেখলে বাংলাদেশের সমাজ সংস্কৃতিতে পশ্চিমা আধুনিকতাবাদের প্রভাব মারাত্মক হলেও ধর্মীয় কালচার ও আবহমান বাংলার সামাজিক প্রথার প্রভাবের কারনে এখনও মা বাবার প্রতি আমাদের সম্পর্ক এতো মধুর, স্বাভাবিক যে তার জন্য আলাদা করে ঘটা করে দিবস পালন করে ভালবাসা প্রকাশের দরকার নেই! আমাদের সংস্কৃতিতে মা বাবার প্রতি ভালবাসা প্রকাশের জন্য দিন উদযাপন তো রীতিমত সম্পর্কহীনতার বিচ্ছিন্ন মানসিকতার বহিঃপ্রকাশ, তাই সাধারণ মানুষের মাঝে এটা নিয়ে হৈ চৈ নেই, কিন্তু অনলাইনে শহুরে আধুনিকদের এতো আগ্রহ কেন? আমি মা দিবস কিংবা বাবা দিবসকে পশ্চিমা সমাজে আধুনিকতার সংকট থেকে উত্তরনের সামাজিক মনস্তাত্ত্বিক একটা উপায় হিসেবেই দেখি। পশ্চিমা আধুনিকতা প্রসূত মডার্ন লাইফস্টাইল যে অবাধ ব্যক্তিস্বাতন্ত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন