বুধবার, ১০ এপ্রিল, ২০১৩

ভাষা নিয়ে ভালোবাসা

আইজাক বাশেভিস সিঙ্গার yiddish ভাষার প্রখ্যাত লেখক।নোবেল প্রাইজও পেয়েছিলেন।অনেকের ধারণা ইডিশ একটি মুমূর্ষু ভাষা।নোবেল পুরস্কার গ্রহণের সময় সিঙ্গার এই কথাগুলোই বলেছিলেনঃ
লোকজন আমাকে প্রায়ই জিজ্ঞাসা করে,কেন আমি একটি 'প্রায় মৃত' ভাষায় লেখালেখি করি?এবং আমি অল্প কথায় এভাবেই ব্যাখ্যা করি।
প্রথমত,আমি ভুতের গল্প লিখতে পছন্দ করি এবং একটা 'মৃত' ভাষার চাইতে অন্য কিছুর সাথে ভুতের গল্প সেভাবে যায় না।একটা ভাষা যত 'মৃত',ভুতেরা ততটাই 'জীবিত' হয়ে উঠে!ভুতেরা yiddish ভাষাকে ভালোবাসে, এবং আমি যতদুর জানি ভূতেরা এই ভাষাতেই কথা বলে!
দ্বিতীয়ত, আমি যে শুধু ভুতেই বিশ্বাস করি তা না,আমি পুনর্জন্মেও বিশ্বাস করি।আমি নিশ্চিত একদিন লাখ লাখ yiddish ভাষায় কথা বলা লোকজন তাদের কবর থেকে জেগে উঠবে এবং প্রথমেই যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে yiddish ভাষায় লেখা পড়ার মত নতুন কোন বই আছে কি?তাদের জন্যই yiddish ভাষা কখনো মরবে না।
তৃতীয়ত,২০০০ বছর যাবত হিব্রু ভাষাকে মৃত ভাষা হিসেবেই ধরা হয়।একদিন হঠাৎ করেই ভাষাটা শক্তিমত্তা নিয়ে জেগে উঠলো!হিব্রু ভাষার ক্ষেত্রে যা ঘটেছে,তা একদিন yiddish ভাষার ক্ষেত্রেও ঘটবে।(যদিও আমার কোন ধারণা নেই এই মিরাকল ব্যাপারটা কিভাবে ঘটবে)
এখনও চতুর্থ একটা দুর্বল কারণ আছে যে কেন আমি yiddish ভাষাকে ধারণ করে আছি এবং তা হচ্ছে yiddish ভাষা হয়তো মৃতপ্রায় ভাষা হতে পারে,তবে আমি কেবল এই একটামাত্র ভাষা-ই খুব ভালভাবে জানি।yiddish আমার মাতৃভাষা এবং একজন মা কখনো সত্যিকার অর্থে মরতে পারেন না।


পুনশ্চঃএই লেখাটা আমি প্রথম পড়ি সুনীল গঙ্গোপাধ্যায়ের 'আমি কি বাঙালী" বইতে।সেখানে ইংরেজিতে ছিল।আমি স্রেফ তর্জমা করেছি 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন