রবিবার, ১২ মে, ২০১৩

যে কারণে আম্মার জন্য ‘মা-দিবস’ দরকার নাই:রেজাউল করিম রনি

আমাদের একান্ত ভালবাসা---কলিজা­র বস্তুও আমরা মাকেটিং এর খপ্পরের বাইরে রাখতে পারতেছি না। এরাই আবার মা দিবসে আলগা পিরিত দেখায়...।

মাকে কত খানি ভালবাসি এটা ভাষায় যদি প্রকাশই করা যায় বা সম্ভবই হত তাইলে সেটা হত বাল বাসা।

ফলে আমি তো মধ্যবিত্তের নষ্ট পুলাপানের বাইরে এ সব দিবস নিয়া কোন আহা-জারি দেখি না। এরাই কিন্তু আবার ওল্ড হোম বানায়। ওল্ড হোমে কোন গরিব বা খেটে খাওয়া মাইনষের বাপ-মারে আমি পাই নাই ৭ বছরের সাংবাদিকতার সময়ে।

মাকে নিয়া একটা দিনে আহ্লাদ দেখে স্পষ্ট বুঝা যায় এরা সত্যিই কত বিচ্ছিন্ন। এরা মাতৃমূল হারাইছে....

আামি প্রতি মুহূর্তে মায়ের কোলে আছি, আনন্দ, বেদনা, খুনসুটি,ঝগড়া চলছেই... এর মধ্যে এক দিন কি করে বলি.... আম্মাজান আইজার দিনটা না তোমার জন্য!

এটা আমি কোন দিনও বলি না। কোন দিনও বলতে পারব না।

ফলে এই সব দিবসে যারা অতি আহ্লাদি থাকেন আমার কেন যেন মনে হয় এরা মাতৃমূল থেকে বিচ্ছিন্ন... কোন না কোন ভাবে বিচ্ছিন্ন... এই বিচ্ছিন্নতার কর্পোরেট উৎযাপনের নাম মাতৃদিবস।

ইহা মধ্যবিত্তপনায় ভরপুর। এরা মা বইলা যা বুঝে তা মাম্মির মত। যারা আম্মা কে চিনে তাদের হিসাবটা একদিনের না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন