আজ সকালে পেপার গুলোতে
মাদারস উপলক্ষে ছাপানো বিজ্ঞাপন দেখে মনে হয়েছে 'মা দিবস' নামে একটা দিবস
থাকলে কর্পোরেটদের বোধহয় কিছুটা 'সুবিধা' হয়।যাকে মায়ের প্রতি ভালোবাসার বাণিজ্যিকরণ বলা যায় ।ধরেন,এই মাদারস ডে কালচারটাকে যদি একটু রুষ্টপুস্ট করে বড় করা
যায়,তবে গিফট এর বিক্রি বাড়বে,বিশেষ অফার দিয়ে নানান প্রোডাক্টের বিক্রি বাট্টা বাড়ানো
যাবে ইত্যাদি ইত্যাদি।একদিকে দেখানো হবে
মোবাইল কোম্পানির ইন্টারনেট ব্যবহার করে ও বন্ধুদের সাথে নিয়ে নিয়ন সাইন
দিয়ে মাকে বার্থডে উইশ করা আর অন্যদিকে দেখানো হবে ছেলে মায়ের রান্নার প্রশংসা
করলে বউয়ের মাথা গরম হবে।সে মাথা ঠান্ডা রাখতে হবে বিশেষ ব্র্যান্ডের নারিকেল তেল
দিয়ে!আমার ধারণা পরিবার নামে বন্ধনটার সবচাইতে বড় আঠা 'মা'।এই মাকে যদি
কোনভাবে দৃশ্যপট থেকে আউট করা যায়,হয়তো পরিবার
প্রথাটাই বিলুপ্ত করা অনেক সহজ হয়ে যাবে।যার কারণে জনপ্রিয় নাটক-সিরিয়ালের মূল
উপজীব্য বিষয় বউ শাশুড়ি-ছেলের দ্বন্দ্ব।গতকালই কয়েকটা পোস্ট দেখছিলাম আমাদের অদ্ভুত
সাইকোলজি নিয়ে।বউয়ের মন রাখতে হলে মাকে
রাখতে হবে আলাদা বাসায়,শাশুড়ি যদি সন্তানকে আদি কালের ধারণা দেন,তবে সেটাকে ট্রিট
করতে হবে ‘বিশেষ কায়দায়’।আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে,একজন বয়োবৃদ্ধ মানুষ যিনি নিজের
সন্তানকে সারা জীবনভর লালন পালন করে এসেছেন,তাঁকে আবার শেষবেলায় দায়িত্ব নিতে হবে
নাতি-নাতনী বড় করার দায়িত্ব!কেউ যখন বলে মা-বাবার সাথে সন্তানের আচরণ হতে হবে
বন্ধুর মত-তখন আমার খুব হাসি পায়।এখনকার ছেলেমেয়েদের সাথে বাবা-মার সম্পর্ক বন্ধুর
মত বলেই হয়তো আচরণটাও বন্ধুর মত,যেভাবে খুশি বিহেভ করে।মন চাইলে আবদার,মতের অমিল
হলেই হঠকারিতা। আমার সাথে আমার বাবা-মার সম্পর্ক বন্ধুর মত না ঠিক,তবে সেটা বন্ধুর চাইতেও অনেক বেশি।কারণ আমার আম্মা আমাকে
যেভাবে নিবিড়ভাবে বড় করেছেন,তাতে করে আমার কন্ঠস্বর বা চেহারা দেখেই বুঝে নিয়েছেন
আমার মনে কি হচ্ছে।হয়তো অনেক সময় সামর্থ্যের সীমাবদ্ধতার কারণে বা অন্য কোন কারণে
ঠিক জিনিসটা আমাকে দিতে পারেন নি। নীতি নৈতিকতার যে ছাপ একদম ছোট বেলাতেই মনে
খোদাই করে দিয়েছেন,সেটা এখন পর্যন্ত ধারণ করে আছি।ভবিষ্যতেও রাখব ইনশাল্লাহ।কিন্তু
এখনকার মাদের সন্তানের চেহারার দিকে তাকানোর সময়টাই বা কই?ক্যারিয়ার আছে না!
গতবছর এই দিনেই লিখেছিলাম,বছরের
৩৬৫ দিন তো আছেই,এই একটা দিন মা’র জন্য থাকলে অসুবিধা কি?এখন মনে হচ্ছে কথাটা ঠিক না।একটা
বিশেষ দিন ঠিক করা মানেই হচ্ছে,তোমার জন্য আমার অন্য দিনগুলোতে সময় নেই বিধায় আজকের
দিনটা শুধুই তোমারই জন্য।তাই মনে হচ্ছে মা দিবস না থাকলেই ভালো।অন্তর থেকে
প্রার্থনা করি,কোন মা বাবাকে যেন অতীত দিনের কথা মনে বৃদ্ধাশ্রমে ঝাপসা চশমা না
মুছতে হয়। পৃথিবীর সব মায়ের জন্য রইল অগণিত ভালোবাসা।আর যারা মা হতে পারবেন
না,তাঁদের জন্য ও রইল সমবেদনা ও শুভকামনা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন